Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পরিচারিকার কাজে ওমান গিয়ে বিপাকে হায়দরাবাদের মহিলা

স্থানীয় এক এজেন্টের সূত্রে পরিচারিকার কাজ করতে ওমান গিয়েছিলেন হায়দরাবাদের এক মহিলা। তাঁর অভিযোগ, সেখানে যাওয়ার পর থেকে দিনে ১৫ ঘণ্টা কাজ করতে হচ্ছে।

পরিচারিকার কাজে ওমান গিয়ে  বিপাকে হায়দরাবাদের মহিলা
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: স্থানীয় এক এজেন্টের সূত্রে পরিচারিকার কাজ করতে ওমান গিয়েছিলেন হায়দরাবাদের এক মহিলা। তাঁর অভিযোগ, সেখানে যাওয়ার পর থেকে দিনে ১৫ ঘণ্টা কাজ করতে হচ্ছে। গত তিন মাসের বেতনও মেলেনি। সম্প্রতি নিজের সমস্যার কথা জানিয়ে ছোটো একটি ভিডিয়ো আমজেদ উল্লাহ খান নামে এক রাজনীতিবিদকে পাঠিয়েছিলেন তিনি। সেই সূত্রেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য বিদেশমন্ত্রী এস জয়শংকরকেও অনুরোধ করেছেন আমজেদ। মহিলার নাম শবনম বেগম। হায়দরাবাদের পাহাডি শরিফের বাসিন্দা। ওমানে মোটা বেতনের পরিচারিকার কাজে প্রস্তাব দিয়েছিল স্থানীয় এক এজেন্ট। তাতে রাজি হয়ে যান শবনম। চলতি বছরের মার্চ মাসে তিনি ওমান পৌঁছান। কিন্তু, প্রতিশ্রুতি মতো কাজের বদলে দৈনিক ১২-১৫ ঘণ্টা কাজ করানো হচ্ছিল। যথাযথ খাবার বা থাকার ব্যবস্থা ছিল না। কয়েক মাস বেতনও দেওয়া হয়নি। অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে মাসকাটের ভারতীয় দূতাবাসে গিয়ে আশ্রয় নেন। বর্তমানে সেখানেই আছেন। শবনমকে দেশে ফেরানোর জন্য পরিবারের তরফে বিদেশমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ