Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শীর্ষস্থান দখলের লড়াইয়ে হায়দরাবাদ ও বেঙ্গালুরু

প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে দুই দলেরই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের এখন একটাই লক্ষ্য— টেবিলে শীর্ষস্থান দখলের মর্যাদা হাশিল।

শীর্ষস্থান দখলের লড়াইয়ে হায়দরাবাদ ও বেঙ্গালুরু
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে দুই দলেরই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের এখন একটাই লক্ষ্য— টেবিলে শীর্ষস্থান দখলের মর্যাদা হাশিল। নিদেন পক্ষে প্রথম দুয়ে থাকা। তাতে এলিমিনেটরের ঝক্কি পোহাতে হবে না। সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলা যাবে। সেই ম্যাচে হারলেও সুযোগ মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে ওঠার।

Advertisement

এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে মগডালে বেঙ্গালুরু। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেই শীর্ষস্থান ধরে রাখবেন কোহলি-পাটীদাররা। তবে কমলা বাহিনীর ক্ষেত্রে অঙ্কটা একটু কঠিন। ১৩ ম্যাচে তাদের ঝুলিতে এখন ১৬ পয়েন্ট। আরসিবি’কে হারালে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়াবে ১৮। তখন নেট রানরেটের বিচারে নির্ধারিত হবে অবস্থান। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ঘরের মাঠে খেলার সুবিধা থাকবে প্যাট কামিন্স ব্রিগেডের সঙ্গে। ব্যাটিংই তাদের আসল শক্তি। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিখ ক্লাসেনরা রানের মধ্যে রয়েছেন। বোলিংয়ে ভরসা ক্যাপ্টেন কামিন্স, এশান মালিঙ্গা, প্রফুল হিনজ। অন্যদিকে, বেঙ্গালুরু রয়েছে তুখোড় ফর্মে। ব্যাটে-বলে দুরন্ত ধারাবাহিকতা দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ৯টি জয়ই তার প্রমাণ। ব্যাট হাতে নিয়মিত ভরসা দিচ্ছেন কোহলি। চলতি আসরে একটি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিসহ ৫৪২ রান হয়ে গিয়েছে তাঁর। ছন্দে আছেন দেবদূত পাদিক্কাল (৪১২ রান) ও ক্যাপ্টেন রজত পাটীদার (৩৩৭ রান)। বোলিংয়ে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন ভুবনেশ্বর কুমার। ১৩ ম্যাচে ২৪ উইকেট নিয়ে এই মহূর্তে পার্পল ক্যাপের মালিক তিনি। বড় ভরসা হ্যাজলউড, রাশিখ সালাম, ক্রুণাল পান্ডিয়াও।

Advertisement
সম্পর্কিত সংবাদ