Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে ছবি হাতে স্বামীর ঘোষণা, নিখোঁজ স্ত্রীর সন্ধান দিলেই পুরস্কার!

প্রায় তিনসপ্তাহ কেটে গিয়েছে। তবুও বাড়ি ফেরেননি স্ত্রী। প্রিয় মানুষটিকে ফিরে পেতে শেষপর্যন্ত পুরস্কার ঘোষণা করলেন বারাসতের বাসিন্দা অশোক ঘরামি।

বারাসতে ছবি হাতে স্বামীর ঘোষণা, নিখোঁজ স্ত্রীর সন্ধান দিলেই পুরস্কার!
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রায় তিনসপ্তাহ কেটে গিয়েছে। তবুও বাড়ি ফেরেননি স্ত্রী। প্রিয় মানুষটিকে ফিরে পেতে শেষপর্যন্ত পুরস্কার ঘোষণা করলেন বারাসতের বাসিন্দা অশোক ঘরামি। নবপল্লির বাড়ি থেকে ৮ জুন নিখোঁজ হয়েছেন তাঁর স্ত্রী কাজল। পরিবার জানাচ্ছে, প্রতিদিনের মতো সেদিনও সকালে রাজমিস্ত্রির কাজে বেরিয়েছিলেন অশোক। দুপুরে বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই। প্রথমে আত্মীয় এবং পরিচিত লোকজনের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও সন্ধান মেলেনি তাঁর। এরপর রবিবার বারাসত থানায় নিখোঁজ ডায়েরি করেন অশোক। দম্পতির দুটি ছেলে—আট ও পাঁচ বছর তাদের বয়স। মা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় ভীষণ সমস্যায় পড়েছে পরিবারটি। রোজগারপাতি প্রায় বন্ধ। স্ত্রীর ছবি নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অশোক। তাঁর একটাই আবেদন, স্ত্রী বাড়ি ফিরুন অবিলম্বে। অশোক বলেন, আমার স্ত্রীর কোনো শারীরিক সমস্যা ছিল না। মাঝেমধ্যে ফোন ঘাঁটত। কিন্তু কী হল বুঝতে পারছি না। কাজ থেকে ফিরে দেখি, স্ত্রী বাড়ি নেই! ফোন করেও জবাব পাচ্ছি না। 

Advertisement

এমনকি, তাঁর স্ত্রীর সন্ধান পেতে আর্থিক পুরস্কারও ঘোষণা করেছেন অশোক ঘরামি। এরপরই তাঁর সংযোজন, কিছুদিন অপেক্ষা করব। তারপরও না পেলে ‘স্ত্রী নিখোঁজ’ পোস্টার সাঁটব চতুর্দিকে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ