জয়পুর: দাম্পত্য কলহের জের। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী। গত সোমবারের ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়েছে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বামী সুলতান রামকে (৪০)।

জানা গিয়েছে, স্বামীর সঙ্গে মতানৈক্যের জেরে তিন মাস ধরে বাপের বাড়িতেই থাকছিলেন পূজা (৩৫) নামের ওই যুবতি। মধ্যরাতে ছাদের রাস্তা দিয়ে শ্বশুরবাড়িতে ঢোকে অভিযুক্ত সুলতান। তারপর ঘুমন্ত স্ত্রীর উপর পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মহিলার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় পূজাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অভিযুক্ত সুলতানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় সেও আহত হয়েছে। এই মুহূর্তে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।