Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, ধৃত স্বামী

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। বধূর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেয়ের উপর অত্যাচার করা হচ্ছিল।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, ধৃত স্বামী
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। বধূর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেয়ের উপর অত্যাচার করা হচ্ছিল। সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে মেয়ে ডলি বিশ্বাস। ঘটনাটি ঘটেছে বাগদা থানার ডহরপোতা গ্রামে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। জানা গিয়েছে, ডহরপোতা গ্রামের রাহুল বিশ্বাসের সঙ্গে বছর ১২ আগে রানিহাটি গ্রামের বাসিন্দা মণিমালা মণ্ডলের মেয়ে ডলির বিয়ে হয়। ৯ বছরের কন্যাও রয়েছে। বধূর পরিবারের অভিযোগ, চার বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। রবিবার রাত ৮টা নাগাদ বাপের বাড়িতে ফোন করে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। রাত ৯টা নাগাদ ফোনে জানানো হয়, ডলির মৃত্যু হয়েছে। বাপের বাড়ির লোকেরা এসে দেখেন, মেয়ের মুখে বিষ ঢালা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে বধূর পরিবার। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ