Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীকে খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম বিশাল ভদ্র।

স্ত্রীকে খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম বিশাল ভদ্র। ওই যুবক গোপালনগর থানার ব্যাসপুরের বাসিন্দা। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। গত ১২ তারিখ ঘর থেকে খুশি বিশ্বাস নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাপের বাড়ির লোকের দাবি, মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর থানায় অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে অশোকনগরের বাসিন্দা খুশি বিশ্বাসের সঙ্গে গোপালনগর ব্যাসপুরের বাসিন্দা বিশাল ভদ্রের বিয়ে হয়। খুশির বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে মেয়ের উপর অত্যাচার করত স্বামী, শ্বশুর-শাশুড়ি। বিয়েতে দাবি মতো গয়না ও আসবাবপত্র দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পর থেকেই নগদ টাকা ও বাইকের দাবিতে অত্যাচার শুরু হয়। অভিযোগ, মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রীকে মারধর করতেন বিশাল। এমনকী খেতে দেওয়া হতো না খুশিকে। শরীর খারাপ হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো না। গত ১২ তারিখ প্রতিবেশীরা মৃতার বাপের বাড়িতে খবর দেন ঘর থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাপের বাড়ির লোকেরা দ্রুত এসে হাসপাতালে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তাঁদের দাবি মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতার পরিবারের দাবি, ঘটনার দিন সকাল থেকে মেয়েকে শ্বশুরবাড়িতে মারধর করা হয়েছিল। স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে মারধর করেন। দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এলে তাঁরা মেয়েকে ঘরে নিয়ে যান। এরপরই ঘর থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ