Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীকে গলা কেটে খুন করে থানায়, গ্রেপ্তার স্বামী

দাম্পত্য কলহ ও সম্পত্তি নিয়ে বিবাদ। উত্তরপ্রদেশে দু’টি পৃথক ঘটনায় খুন দুই গৃহবধূ। উভয় ঘটনায় অভিযুক্ত স্বামীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

স্ত্রীকে গলা কেটে খুন করে থানায়, গ্রেপ্তার স্বামী
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিরাট: দাম্পত্য কলহ ও সম্পত্তি নিয়ে বিবাদ। উত্তরপ্রদেশে দু’টি পৃথক ঘটনায় খুন দুই গৃহবধূ। উভয় ঘটনায় অভিযুক্ত স্বামীদের গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম ঘটনাটি মিরাট জেলার ভাওয়ানপুর থানা এলাকার আবদুল্লাপুরে। পুলিশ জানিয়েছে, সোমবার মণীশ নামে এক ব্যক্তি হঠাৎই থানায় হাজির হয়। তারপর পুলিশের কাছে তার ২৫ বছরের স্ত্রী কবিতাকে গলা কেটে খুনের কথা স্বীকার করে। মণীশের স্বীকারোক্তি শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘর থেকে ওই মহিলার রক্তে ভেসে যাওয়া মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশের ​সার্কেল অফিসার সুধীর সিং জানান, খবর পাওয়ার পরই পুলিশ দেহ উদ্ধার এবং মণীশকে গ্রেফতার করে। একটি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা ও তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। দাম্পত্য অশান্তির জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অপরদিকে, গাজিপুরের ফতুল্লাগ্রামে সম্পত্তি বিবাদের জেরে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে খুনের অভিযোগ উঠেছে চাঁদ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ