Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিচ্ছেদ মামলার মধ্যেই স্ত্রীর বিরুদ্ধে বাম আমলে চাকরি দুর্নীতির অভিযোগ স্বামীর!

আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা বিচারাধীন। এর মাঝেই স্ত্রীকে ‘টাইট’ দিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন স্বামী। কী অভিযোগ?

বিচ্ছেদ মামলার মধ্যেই স্ত্রীর বিরুদ্ধে বাম আমলে চাকরি দুর্নীতির অভিযোগ স্বামীর!
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা বিচারাধীন। এর মাঝেই স্ত্রীকে ‘টাইট’ দিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন স্বামী। কী অভিযোগ? সরাসরি বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ করেছেন দমদমের বাসিন্দা স্বামী। সেইসময় দুর্নীতি করে নাকি তাঁর স্ত্রী চাকরি পেয়েছিলেন! শুধু তাই নয়, দুই বাম নেতা সূর্যকান্ত মিশ্র এবং বিশ্বনাথ চৌধুরীর বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন তিনি। 

Advertisement

আবেদনকারী তুহিনশঙ্কর ভট্টাচার্যের আইনজীবী সৌম্যশুভ্র রায় জানান, ২০০৬ সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় এই দুর্নীতি হয়েছিল। মামলাকারীর দাবি, ২০০৬ সালের নিয়ম অনুযায়ী উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা এই কাজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। স্নাতক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্নরা এই কাজের যোগ্য নন। অভিযোগ, তাঁর স্ত্রী স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ওই চাকরির জন্য আবেদন করেন। মালাকারীর দাবি, আবেদন জানাবার পর তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন চাকরি প্রার্থী সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দেখা করেন। সূর্যকান্তবাবু বিষয়টি পাঠান রাজ্যের তৎকালীন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর কাছে। ওই দুই নেতার সাহায্যেই তাঁরা চাকরি পান বলে মামলায় দাবি করা হয়েছে। 
মামলাকারীর আরও দাবি, তাঁরা সকলেই সিপিএম সমর্থক। তাঁর স্ত্রী বর্তমানে বারাসতে কর্মরত। অভিযোগ, বহুবার প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পরও কোনও সুরাহা হয়নি। এই ঘটনায় অবিলম্বে এফআইআর দায়ের এবং সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী।

Advertisement
সম্পর্কিত সংবাদ