Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়ে থেকে নষ্ট হচ্ছে পড়ুয়াদের সবুজসাথীর কয়েকশো সাইকেল

বিলি না হওয়ায় পড়ে থেকে নষ্ট হল পড়ুয়াদের সবুজসাথী প্রকল্পের কয়েকশো সাইকেল। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নীচে পড়ে থেকে সাইকেল গুলিতে মরচে পড়ে গিয়েছে।

পড়ে থেকে নষ্ট হচ্ছে পড়ুয়াদের সবুজসাথীর কয়েকশো সাইকেল
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিলি না হওয়ায় পড়ে থেকে নষ্ট হল পড়ুয়াদের সবুজসাথী প্রকল্পের কয়েকশো সাইকেল। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নীচে পড়ে থেকে সাইকেল গুলিতে মরচে পড়ে গিয়েছে। ব্যবহারের অযোগ্য হয়ে ওঠায় বিডিও অফিসে স্তূপ করে ফেলে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাইকেল গুলি ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ায় সেগুলি কেজি দরে বিক্রি করে দেওয়া হবে। সোমবার বনগাঁ বিডিও অফিসে গিয়ে দেখা গেল সেই ছবি। অফিসের পিছনে সাইকেলের স্তূপ। অফিসের পিছনের দিকে দুটি অব্যবহৃত ঘরে সারি দিয়ে রাখা কয়েকশো সাইকেল।

Advertisement

এত পরিমাণ সাইকেল পড়ে থেকে নষ্ট হওয়ায় অনেকেই বিগত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি তফসিলি মোর্চা সভাপতি শোভন বৈদ্য বলেন, তৃণমূল আমলে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে। মানুষের করের টাকায় কেনা সাইকেল নষ্ট করেছে। তৃণমূল নেতারা কাটমানি খেয়ে নিজেরা ফুলে ফেঁপে উঠলেও মানুষকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেক স্কুল থেকে সব সাইকেল বিতরণ না হওয়ায় সেগুলি ফেরত এসেছিল। কিছু সাইকেল জেলায় ফেরত পাঠানো হয়েছে। সামান্য কিছু পড়ে আছে। কিছু পার্টস খারাপ বের হওয়ায় ঠিকাদার সময় বেশি পার্টস এনেছিলেন। সেগুলিও পড়ে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ