কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে শয়ে শয়ে মানুষের ভিড়। দলীয় সাংসদ, বিধায়ক থেকে ব্লক সভাপতি সকলেই এসেছেন। প্রতিবারের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে আগত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করছেন। কালীঘাটে অভিষেকের বাড়ির নীচে সাধারণ মানুষদের বসবার ব্যবস্থা করা হয়েছে।


