Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিবাদের অঙ্গনে কৌতুক পোস্টার ‘মেলোনি ভাবি’!

ইতালির রাষ্ট্রপ্রধান জর্জিয়া মেলোনিও পড়ুয়াদের প্রতিবাদের হাতিয়ার! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কলকাতার প্রতিবাদ মিছিলে মেলোনিকে নিয়ে লেখা অভিনব কৌতুক পোস্টার।

প্রতিবাদের অঙ্গনে কৌতুক  পোস্টার ‘মেলোনি ভাবি’!
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইতালির রাষ্ট্রপ্রধান জর্জিয়া মেলোনিও পড়ুয়াদের প্রতিবাদের হাতিয়ার! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কলকাতার প্রতিবাদ মিছিলে মেলোনিকে নিয়ে লেখা অভিনব কৌতুক পোস্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মেলানির একাধিক সাক্ষাৎকারের ছবি ভাইরাল হয়েছে বারবার। নেট দুনিয়ায় ইতালির রাষ্ট্র প্রধানকে মোদির ‘ঘনিষ্ঠ’ হিসেবে কৌতুক করা হয়। সেই সূত্র ধরেই এদিনের মিছলে দেখা গেল পোস্টারে লেখা ‘ মেলোনি ভাবি, ভাইয়া কো বলো রিজাইন (পদত্যাগ) দেনে’! মোদি মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দিয়েছিল। এদিন ধর্মতলায় আন্দোলনকরীরা সেই মেলোডি চকোলেট উড়িয়ে প্রতিবাদ দেখায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ