নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহমেডান আছে মহমেডানেই। ক্লাবের আর্থিক সমস্যা মেটাতে সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়েছিল হুমায়ুন কবীরকে। কিন্তু দু’মাস কাটার আগেই সভাপতিকে নিয়ে গাড্ডায় রেড রোডের পাশের ক্লাব। অভিযোগ, ভেন্ডরদের বকেয়া মেটানোর জন্য ৫০ লক্ষ টাকা করে ৩টি চেক দিয়েছিলেন তিনি। কিন্ত তা বাউন্স করেছে। কোনও টাকা ভাঙানো যায়নি। এখানেই শেষ নয়। সভাপতির চেয়ারে বসার পর ২.৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন। তারপরেই ভ্যানিশ তিনি। বর্তমানে ক্লাবের প্রায় ১৩ কোটি টাকা দেনা। চেক বাউন্স করার পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। হুমায়ুন ঘনিষ্ঠ কাজি মাসুম আখতারকে ক্লাবে আটকে রাখেন ক্ষুব্ধ সমর্থকরা। এদিকে, বৃহস্পতিবার ঘরোয়া লিগে সুরুচি সংঘকে ২-০ গোলে হারাল মহমেডান স্পোর্টিং।



