Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের পিঁড়িতে হুমা

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা

বিয়ের পিঁড়িতে হুমা
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা। কয়েকমাস আগে আমেরিকায় বাগদান সেরেছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, এবার সাত পাকে ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। সূত্রের খবর, চলতি বছর অক্টোবর বা নভেম্বরে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। এই মুহূর্তে লোকেশন চূড়ান্ত করতে ব্যস্ত হবু দম্পতি। তবে ভীষণ জাঁকজমক নয়, সাদামাটা ভাবেই বিয়ের অনুষ্ঠান সারবেন অভিনেত্রী। এদিকে, চলতি বছর অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়াও বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে শোনা গিয়েছে। যদিও এ বিষয়টি অস্বীকার করেছেন জাহ্নবীর বাবা তথা প্রযোজক বনি কাপুর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ