Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের বাইরে হুগো একিতিকে

আর দু’মাসও বাকি নেই বিশ্বকাপের বল গড়াতে। তার আগেই বড়সড় ধাক্কা খেল ফ্রান্স। পায়ের চোটে কাপযুদ্ধ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের বাইরে হুগো একিতিকে
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিভারপুল: আর দু’মাসও বাকি নেই বিশ্বকাপের বল গড়াতে। তার আগেই বড়সড় ধাক্কা খেল ফ্রান্স। পায়ের চোটে কাপযুদ্ধ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হুগো একিতিকে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বনাম লিভারপুল ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পায়ের গোড়ালিতে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে প্রায় ছ’মাস লাগবে। তাই বিশ্বকাপে তাঁকে ছাড়াই দল গড়তে হবে দিদিয়ের দেশঁকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ