Bartaman Logo
১২ জুন, ২০২৬

আস্থাভোটে বিপুল জয়, মুখ্যমন্ত্রীর কুর্সি সুরক্ষিত বিজয়ের

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি সুরক্ষিত করলেন ‘থলপতি’ বিজয়। সরকারের পক্ষে গিয়েছে ১৪৪টি ভোট।

আস্থাভোটে বিপুল জয়, মুখ্যমন্ত্রীর কুর্সি সুরক্ষিত বিজয়ের
  • ১৩ মে, ২০২৬ ১২:৪১
Prefer us on Google

চেন্নাই, ১৩ মে: দ্রাবিড় ভূমির রাজনীতিতে নাটকের ঘনঘটা। বুধবার তারই সাক্ষী থাকল বিধানসভা। যদিও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি সুরক্ষিত করলেন ‘থলপতি’ বিজয়। একইসঙ্গে জনসমক্ষে চলে এলো এআইএডিএমকে-র ভাঙন।

Advertisement

এদিন আস্থাভোট ছিল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের। বিধানসভার ভোট আসন ২৩৪। জয়ের জন্য প্রয়োজন ছিল ১১৮ বিধায়কের সমর্থন। কিন্তু সরকারের পক্ষে গিয়েছে ১৪৪টি ভোট। অন্তত ২৪ জন এআইএডিএমকে-র ‘বিদ্রোহী’ বিধায়ক বিজয়ের নেতৃত্বাধীন সরকারের পক্ষে ভোট দিয়েছেন। এই ‘বিদ্রোহী’ শিবিরের নেতৃত্বে আছেন সি সন্মুগম। অন্যদিকে, টিভিকে সরকারের আস্থাভোটের সময় বিধানসভা থেকে ওয়াক আউট করে ডিএমকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ