Bartaman Logo
১০ জুন, ২০২৬

বাংলা সহ ৪ রাজ্যে বিপুল অবৈধ ই-সিগারেট উদ্ধার

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে ৩ লক্ষের বেশি নিষিদ্ধ ই-সিগারেট (ভেপ) বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

বাংলা সহ ৪ রাজ্যে বিপুল অবৈধ ই-সিগারেট উদ্ধার
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে ৩ লক্ষের বেশি নিষিদ্ধ ই-সিগারেট (ভেপ) বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। উদ্ধার হওয়া ই-সিগারেটের আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা। মহারাষ্ট্র, গুজরাত, দিল্লির পাশাপাশি বাংলাজুড়েও ছড়িয়ে রয়েছে ই-সিগারেট আমদানির অসাধু চক্র। অর্থমন্ত্রক জানিয়েছে, গত কয়েকদিন ধরে এই চার রাজ্যের বিভিন্ন বন্দর, বিমানবন্দর ও ইনল্যান্ড কন্টেইনার পোর্টজুড়ে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ ভেপ উদ্ধার হয়। ই-সিগারেটগুলি চীন থেকে আমদানি হয়েছিল। ‘আসবাব’ বলে ঘোষিত কন্টেইনারের আড়ালে সেগুলি আনা হচ্ছে। প্রসঙ্গত, জনস্বাস্থ্যের ঝুঁকির কারণে ২০১৯ সালেই দেশজুড়ে ই-সিগারেট সহ যে কোনো ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেমস (ইএনডিএস) উৎপাদন, মজুত, বিক্রি ও বিজ্ঞাপন নিষিদ্ধ হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ