মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আলমসাহিতে আম বাগান থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করল পুলিস। জানা গিয়েছে, বুধবার সকালে ঝোপের মধ্যে দু'টি বড়ো ব্যাগ নজরে আসে। সন্দেহ হয় এলাকাবাসীর। তারাই পুলিসে খবর দেয়। পুলিস এসে এলাকাটি ঘিরে রাখে। পরে পুলিস কুকুর নিয়ে বিভিন্ন এলাকায় সন্ধান চালানোর পর দুই ব্যাগ ও একটি বড় জার ভর্তি বোমা উদ্ধার হয়েছে।


