Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেবের র‍্যালি ঘিরে প্রবল উন্মাদনা, কাকদ্বীপের রাস্তায় কার্যত জনপ্লাবন

সাংসদ, নেতা, অভিনেতা দেবের (দীপক অধিকারী) র‍্যালি ঘিরে ব্যাপক উন্মাদনা কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে। বুধবার তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরাকে নিয়ে দেব প্রায় দু’কিলোমিটার রাস্তা র‍্যালি করেন। পথের দু’ধারে তখন কার্যত জনপ্লাবন।

দেবের র‍্যালি ঘিরে প্রবল উন্মাদনা, কাকদ্বীপের রাস্তায় কার্যত জনপ্লাবন
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সাংসদ, নেতা, অভিনেতা দেবের (দীপক অধিকারী) র‍্যালি ঘিরে ব্যাপক উন্মাদনা কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে। বুধবার তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরাকে নিয়ে দেব প্রায় দু’কিলোমিটার রাস্তা র‍্যালি করেন। পথের দু’ধারে তখন কার্যত জনপ্লাবন। এই গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষী মন্দির ময়দানে হেলিপ্যাড তৈরি হয়েছিল। বুধবার বিকেল চারটে নাগাদ দেব হেলিকপ্টারে সেখানে এসে নামেন। তাঁকে অভ্যর্থনা জানাতে গ্রামের অসংখ্য বাসিন্দা উপস্থিত ছিলেন। প্রত্যেকে হাত নেড়ে স্বাগত জানান প্রিয় নেতা-অভিনেতাকে। দেবও তাঁদের হাত নেড়ে অভিভাদন জানান। এরপর তিনি চারচাকা গাড়িতে উঠে সঙ্গে নেন তৃণমূল প্রার্থীকে। তারপর মৃণালবাজার থেকে বিদ্যাধরী বাজার পর্যন্ত র‍্যালি করেন। সাংসদ দীপক অধিকারী বলেন, ‘তৃণমূলের উপর মানুষের ভালবাসা ও প্রত্যাশা অনেক বেড়েছে। ২০২১ সালের থেকে ২০২৬ বিধানসভা ভোটে তৃণমূল আরও বেশি আসনে জয়লাভ করবে।’ তিনি জানান, নির্বাচনের আগে বহু জায়গায় ঘুরেছেন। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখেছেন। ভালো সাড়া দেখতে পাচ্ছেন। বাংলার মানুষ সর্বোতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এবার তিনি জয়লাভ করে আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা বলেন, ‘নির্বাচনের আগে দেবের এই র‍্যালি কাকদ্বীপবাসীর মধ্যে যথেষ্ট প্রভাব ফেলবে। অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। এলাকাবাসীরা তৃণমূলকে সমর্থন করবেন।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ