Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বিপুল পরিমাণ নগদ উদ্ধার, রহস্যময় ‘দাদা’কে ঘিরে চাপানউতোর

দুর্গাপুর: প্রায় ৫০ লক্ষ টাকা সহ বিহারের দুই যুবককে গ্রেপ্তার করেছে অণ্ডাল জিআরপি। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপনকুমার মিত্র। শনিবার তাঁদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।

দুর্গাপুরে বিপুল পরিমাণ নগদ উদ্ধার, রহস্যময় ‘দাদা’কে ঘিরে চাপানউতোর
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: প্রায় ৫০ লক্ষ টাকা সহ বিহারের দুই যুবককে গ্রেপ্তার করেছে অণ্ডাল জিআরপি। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপনকুমার মিত্র। শনিবার তাঁদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।

Advertisement

জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিহার থেকে ট্রেনে দুর্গাপুর স্টেশনে নামেন ওই দুই যুবক। তাঁদের সঙ্গে থাকা ভারী ব্যাগ ও আচরণে অসঙ্গতি নজরে আসায় সন্দেহ হয় রেল পুলিশের। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ব্যাগে তল্লাশি চালানো হয় ও সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ নগদ টাকা। সঙ্গে সঙ্গে যাবতীয় নগদ অর্থ বাজেয়াপ্ত করে দুই যুবককে গ্রেপ্তার করে। তদন্তে উঠে এসেছে, দুর্গাপুরে নামার পর তাঁদের হাওড়ার উদ্দেশে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ধৃত গুড্ডুর দাবি, এই বিপুল পরিমাণ নগদ তিনি কলকাতার কোনো এক ‘শক্তি দাদা’র কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এদিন তাঁর এই বক্তব্য সামনে আসতেই রহস্য আরও ঘনীভূত হয়। ওই ‘শক্তি দাদা’ কে?  তাঁর সঙ্গে এই টাকার কী সম্পর্ক? সেটা খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচনের আগে এত বড় অঙ্কের নগদ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এই অর্থ ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।  পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ