Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হাঁটুতে ভর করে তিরুপতি মন্দিরে সিঁড়ি চড়লেন নীতীশ

হাঁটুতে ভর করে তিরুপতি মন্দিরে সিঁড়ি চড়লেন নীতীশ
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
তিরুপতি: অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেই তিরুপতি বালাজি দর্শনে গেলেন নীতীশ রেড্ডি। হাঁটুতে ভর করে মন্দিরের সিঁড়ি চড়লেন ভারতীয় ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন তরুণ অলরাউন্ডার, যা ভাইরাল হতেও সময় লাগেনি। এর আগে সপরিবারে বিরাট কোহলিকেও মন্দিরে দেখা গিয়েছে।
Advertisement
সদ্যসমাপ্ত বর্ডার-গভাসকর ট্রফিতে নজর কেড়েছিলেন নীতীশ। পারথে অভিষেক টেস্টেই ৪১ ও ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বল হাতেও দাগ কেটেছিলেন। এরপর মেলবোর্নে চাপের মুখে দুরন্ত শতরান হাঁকিয়ে নীতীশ বুঝিয়ে দেন, তিনি লম্বা রেসের ঘোড়া। তাঁর সেই ইনিংসের প্রশংসা করেছিলেন সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরাও। শতরানের সময় গ্যালারিতে তাঁর বাবার আবেগপূর্ণ মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বলাই বাহুল্য, বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত হারলেও নীতীশ বড় প্রাপ্তি।  
সম্পর্কিত সংবাদ