Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়ে গিয়েছেন, অভিযোগ ইউনুসের  

শেখ হাসিনা সরকার সব কিছু ধ্বংস করে দিয়ে গিয়েছেন। এমনটাই অভিযোগ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি আরও বলেছেন, নির্বাচন আয়োজনের আগে বাংলাদেশের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজন।

হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়ে গিয়েছেন, অভিযোগ ইউনুসের
 
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: শেখ হাসিনা সরকার সব কিছু ধ্বংস করে দিয়ে গিয়েছেন। এমনটাই অভিযোগ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি আরও বলেছেন, নির্বাচন আয়োজনের আগে বাংলাদেশের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজন। 
Advertisement
মঙ্গলবারই এক ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা অভিযোগ করেছিলেন, বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ইউনুস। এর মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তথা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম দাবি তুলেছেন, জুলাই-আগস্টে বাংলাদেশে যে ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল, তাকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। মাহফুজের দাবি, ‘ভারত ওই আন্দোলনকে জঙ্গিদের আন্দোলন, হিন্দুবিরোধী ও ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে।’ কিন্তু মাহফুজের বক্তব্য, ছাত্র-জনতার আন্দোলনকে স্বীকৃতি দিয়েই দুই দেশের নতুন সম্পর্ক শুরু করতে হবে। ওই আন্দোলনকে উপেক্ষা দুই দেশের জন্যই ক্ষতিকর।
ইউনুস তাঁর সাক্ষাত্কারে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, হাসিনার সময়ে টানা তিনবার ভোটার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর আওয়ামি লিগ নেত্রী তাঁর দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন। হাসিনা একজন ফ্যাসিবাদী শাসক। ইউনুস জানান, নির্বাচনী ব্যবস্থা, সংবিধান ও বিচার ব্যবস্থার সংস্কারের জন্য কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। জানুয়ারি মাসের মধ্যে কমিশনগুলির সুপারিশ পাওয়া যাবে। তারপরই সংস্কারের কাজ শুরু হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, ‘ওই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে। কারণ নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদম শূন্য থেকে শুরু করেছি।’ সাধারণ নির্বাচন দ্রুত আয়োজনের জন্য বাংলাদেশের অন্দরেই দাবি উঠতে শুরু করেছে। তবে নির্বাচন কবে হবে, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ইউনুস। তাঁর দাবি, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই নির্বাচন হবে।  যদিও তিনি ভোটে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন ইউনুস। হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ইউনুসের বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচার শেষ হলেই প্রত্যর্পণের বিষয়ে ভারতকে জানানো হবে। আন্তর্জাতিক আইন অনুসারে ভারত হাসিনাকে ফেরত্ দিতে বাধ্য বলেও দাবি করেছেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ