বীরভূমের মুরারইয়ে পরীক্ষা দিতে আসার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবা। দুজনেরই পা ভেঙে গিয়েছে। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই পরীক্ষা দেন ওই পরীক্ষার্থী।


