Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হারলিনের দুরন্ত সেঞ্চুরি, সিরিজ নিশ্চিত ভারতের

হারলিনের দুরন্ত সেঞ্চুরি, সিরিজ নিশ্চিত ভারতের
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বরোদা: টি-২০ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজও জিতল ভারতের মহিলা দল। মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচে হারলিন দেওলের দুরন্ত সেঞ্চুরির সুবাদে পাঁচ উইকেটে ৩৫৮ তোলে টিম ইন্ডিয়া। জবাবে ৪৬.২ ওভারে ২৪৩ রানে শেষ ক্যারিবিয়ানরা। ক্যাপ্টেন হেইলে ম্যাথিউজের শতরান (১০৬) কাজে এল না। ১১৫ রানে জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। এবং সিরিজও পকেটে পুরল। নিয়মরক্ষার তৃতীয় ম্যাচ শুক্রবার।
Advertisement
মঙ্গলবার ভারতকে টানলেন হারলিন। তিন নম্বরে নেমে ১০৩ বলে তাঁর ১১৫ রানে ছিল ১৬টি বাউন্ডারি। উল্লেখ্য, এটাই ৫০ ওভারের ফরম্যাটে দেশের হয়ে ২৬ বছর বয়সির প্রথম শতরান। তিনি ছাড়াও রান পান প্রতিকা রাওয়াল (৭৬), স্মৃতি মান্ধানা (৫৩), জেমাইমা রডরিগেজ (৫২)। ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরের সংগ্রহ ২২। রিচা ঘোষ অপরাজিত থাকেন ১৩ রানে। ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়েন প্রিয়া মিশ্র (৩-৪৯),প্রতিকা রাওয়াল (২-৩৭), দীপ্তি শর্মা (২-৪০) ও তিতাস সাধু (২-৪২)।
সম্পর্কিত সংবাদ