Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হারল মহমেডান

হারল মহমেডান
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না মহমেডান স্পোর্টিংয়ের। রবিবার ঘরের মাঠ কিশোর ভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি’র কাছে ০-১ ব্যবধানে বশ মানল সাদা-কালো ব্রিগেড। ৪৯ মিনিটে জয়সূচক গোল করেন বিক্রম প্রতাপ সিং। তার আগে, ম্যাচের ৩৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মহম্মদ ইরশাদ মাঠ ছাড়তেই তাল কাটে মহমেডানের। এই হারের ফলে লিগ টেবিলে সবার শেষেই থাকল তারা। কোচ আন্দ্রে চেরনিশভের উপর চাপ আরও বাড়ল। বিন্দুমাত্র লজ্জা থাকলে, এবার সরে দাঁড়ানো উচিত রুশ কোচের।
Advertisement
সম্পর্কিত সংবাদ