Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হারল আর্সেনাল

হারল আর্সেনাল
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
লন্ডন: লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে মুখ থুবড়ে পড়ল আর্সেনাল। মঙ্গলবার গানারদের দুর্গে তাদের ২-০ ব্যবধানে হারিয়েছে নিউকাসল ইউনাইটেড। জয়ী দলের দুই গোলদাতা আলেকজান্ডার ইশাক ও অ্যান্টনি গর্ডন। আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।
Advertisement
মঙ্গলবার ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্সেনাল। তবে লক্ষ্যভেদে ব্যর্থ কাই হাভার্ট, মার্টিন ওডেগার্ডরা। পক্ষান্তরে, ৩৭ মিনিটে নিউকাসলকে এগিয়ে দেন ইশাক। জ্যাকব মার্ফির পাস থেকে লক্ষ্যভেদ সুইডিশ স্ট্রাইকারের (১-০)। এরপর ৫১ মিনিটে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন গর্ডন (২-০)।
 
আর্সেনাল-০      :      নিউকাসল-২
সম্পর্কিত সংবাদ