প্রযোজক গিল্ডস অব ইন্ডিয়ার কাউন্সিল অব ম্যানেজমেন্টে যোগ দিলেন হৃতিক রোশন, আমির খান সহ আরও অনেকে। পাশাপাশি টানা পাঁচবারের জন্য গিল্ডের সভাপতি নির্বাচিত হলেন শিবাশিস সরকার। সম্প্রতি গিল্ডের ৭২তম বার্ষিক সাধারণ সভায় নতুন কাউন্সিল অব ম্যানেজমেন্ট গঠিত হয়। এরপর প্রথম বৈঠকেই সর্বসম্মতভাবে সভাপতি হিসাবে শিবাশিস সরকারকে পুনর্নিবাচিত করা হয়। আমির ও হৃতিকের পাশাপাশি করণ জোহর, রাজকুমার হিরানি, রীতেশ সিধওয়ানি, আশুতোষ গোয়ারিকর ও জোয়া আখতারও যোগ দিয়েছেন কাউন্সিলে।



