Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দক্ষিণী পরিচালকের ছবিতে হৃতিক

একটি প্যান ইন্ডিয়া ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা হৃতিক রোশন। শোনা যাচ্ছে, শীঘ্রই তেলুগু পরিচালক ববি কোলির সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক

দক্ষিণী পরিচালকের ছবিতে হৃতিক
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

একটি প্যান ইন্ডিয়া ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা হৃতিক রোশন। শোনা যাচ্ছে, শীঘ্রই তেলুগু পরিচালক ববি কোলির সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক। লেখক-প্রযোজক কোণা ভেঙ্কটের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। শীঘ্রই ছবি প্রসঙ্গে ঘোষণা করা হবে বলে খবর। শোনা যাচ্ছে, ছবির গল্প পছন্দ করেছেন অভিনেতা। তিনি চুক্তিবদ্ধও হবেন। দীর্ঘদিন ধরেই দক্ষিণী পরিচালকদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন অভিনেতা। ফলে এই ছবির প্রস্তাবে না করেননি তিনি। এদিকে, হৃতিক এখন ব্যস্ত ‘কৃষ ৪’ নিয়ে। তবে বাজেটকে কেন্দ্র করে প্রযোজকের সঙ্গে বিবাদ বেঁধেছিল তাঁর। আলোচনার মাধ্যমে সেই বিবাদ মিটিয়ে শ্যুটিং শুরু করার কথা চিন্তা করছেন অভিনেতা। এই ছবির হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হতো তাঁর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ