Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হেরেই চলেছে মহমেডান স্পোর্টিং

হেরেই চলেছে মহমেডান স্পোর্টিং
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হারের বোঝা বেড়েই চলেছে মহমেডান স্পোর্টিংয়ের। রবিবার অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে ৩-০ গোলে বশ মানল আন্দ্রে চেরনিশভ বাহিনী। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারল তারা। ফলে ১২ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে সাদা কালো ব্রিগেড।
Advertisement
এদিন ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়ে প্রথমার্ধে দুর্গ অক্ষত রাখতে সক্ষম হয়েছিলেন কাসিমভরা। কিন্তু দ্বিতীয়ার্ধে চেনা ছবি ফিরল মহমেডানে। ৬২ মিনিটে ভাস্কর রায়ের আত্মঘাতী গোলে লিড নেয় কেরল। এরপর নোয়া ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর শেষ পর্বে অলেকজান্ডার কোয়েফ মহমেডানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এই জয়ের সৌজন্যে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এল কেরল। একধাপ নামল ইস্ট বেঙ্গল।
সম্পর্কিত সংবাদ