Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

হেরেই চলেছে মহমেডান

ম্যাচের আগে পাওয়া ভিটামিন ‘এম’ কাজে এল না। শনিবার নিজামের শহর থেকে খালি হাতেই ফিরতে হল মহমেডান স্পোর্টিংকে। হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ১-৩ গোলে চূর্ণ হয়ে মাঠ ছাড়লেন অ্যালেক্সিসরা।

হেরেই চলেছে মহমেডান
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচের আগে পাওয়া ভিটামিন ‘এম’ কাজে এল না। শনিবার নিজামের শহর থেকে খালি হাতেই ফিরতে হল মহমেডান স্পোর্টিংকে। হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ১-৩ গোলে চূর্ণ হয়ে মাঠ ছাড়লেন অ্যালেক্সিসরা। প্রিয় দলের হারের হ্যাটট্রিকে ক্ষুব্ধ ক্লাব অন্ত প্রাণ সমর্থকরা। চারমিনারের শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে জাল কাঁপান অ্যালান ডে মিরান্ডা, রামলেনচুঙ্গা ও জোসেফ সানি। সাদা-কালো ব্রিগেডের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন মাকেন ছোটে। তবে এই ফল কোনও ফারাক ফেলেনি লিগ টেবিলে। ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ দ্বাদশ স্থানে। সমসংখ্যক ম্যাচে ১১ পয়েন্টের পুঁজি নিয়ে সবার শেষে মহমেডান স্পোর্টিং। 
Advertisement
শুক্রবার রাতে আংশিক প্রতিশ্রুতি পালন করেছিল সাদা-কালো ম্যানেজমেন্ট। এক মাসের বেতন তাঁরা দেন ফুটবলারদের। তবে সেই পেমেন্টের বিন্দুমাত্র ছাপ এদিন মাঠে পড়ল না। আসলে কর্তা বনাম ইনভেস্টর ডামাডোলে ফোকাস হারিয়ে ফেলেছেন ফ্রাঙ্কারা। তার বড় প্রমাণ গোলরক্ষক ভাস্কর রায়। মিরান্ডার চিপ যেভাবে তাঁকে পরাস্ত করল তা সত্যিই মেনে নেওয়া যায় না। তবে রামলেনচুঙ্গার ফ্রি-কিকের লক্ষ্যভেদে ছিল চূড়ান্ত মুন্সিয়ানার পরিচয়। প্রথমার্ধেই মহমেডান দু’গোলে পিছিয়ে পড়ে। বিরতির পর মাকেন ছোটে ব্যবধান কমালেও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। অন্তিমপর্বে মেহরাজ-ব্রিগেডের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সানি।
Advertisement
সম্পর্কিত সংবাদ