লন্ডন: লিড নিয়েও হোঁচট খেল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার ফুলহ্যামের কাছে ২-১ গোলে হারল দ্য ব্লুজ। ১৬ মিনিটে কোল পামারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষলগ্নে বদলে গেল ম্যাচের রং। ৮২ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান হ্যারি উইলসন। এরপর সংযোজিত সময়ে রডরিগো মুনিজের গোলে জয় নিশ্চিত হয় তাদের। তবে হেরেও দ্বিতীয় স্থানেই রয়েছে চেলসি। ১৮ ম্যাচে তাদের ঝুলিতে ৩৫ পয়েন্ট। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অপর ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ১-১ গোলে ড্র করেছে এভার্টনের সঙ্গে। ১৪ মিনিটে বের্নার্ডো সিলভার গোলে লিড নেয় সিটিজেনরা। কিন্তু ৩৬ মিনিটে দুরন্ত লক্ষ্যভেদে এভার্টনকে সমতায় ফেরান লিম্যান ১-১।



