Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হেরে বিদায় নিলেন গুকেশ

হেরে বিদায় নিলেন গুকেশ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মিউনিখ: ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যাম দাবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ডি গুকেশ। নক-আউটের প্রথম ম্যাচে শনিবার ৪৬ চালে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। পরের দিন সাদা ঘুঁটিতে খেলেও ভারতীয় তারকা বশ মেনেছিলেন ফ্যাবিয়ানো কারুয়ানার কাছে। আর সোমবার মার্কিনী দাবাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় গেমে পরাজয় নিশ্চিত বুঝে গুকেশ বশ মানেন মাত্র ১৮ চালেই। এদিন কালো ঘুঁটি নিয়ে খেলতে বসেছিলেন তিনি। দুরন্ত ছন্দে থাকা কারুয়ানার সঙ্গে বেশিক্ষণ লড়াই চালাতে পারেননি ভারতীয় তরুণ। এদিন গুকেশের প্রাথমিক লক্ষ্য ছিল ড্র করা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শুরু থেকেই ছন্দে ছিলেন না গুকেশ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ