Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হার বাঁচাল ওড়িশা এফসি

হার বাঁচাল ওড়িশা এফসি
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোঁচট খেল ওড়িশা এফসি। বৃহস্পতিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে কোনওরকমে হার বাঁচাল সের্গিও লোবেরার দল। ম্যাচের ফল ২-২। ৪৮ ও ৫৩ মিনিটে চেন্নাইয়ানকে এগিয়ে দেন কলম্বিয়ার স্ট্রাইকার উইলিয়াম গিল। ৮০ মিনিটে ডোরিয়েলটন ব্যবধান কমানোর পর সংযোজিত সময় আত্মঘাতী গোলে ২-২ করে ওড়িশা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট চেন্নাইয়ের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ