Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জ্বালানির সুষ্ঠু জোগান রয়েছে, দাবি এইচপির

দেশে পেট্রল, ডিজেল বা রান্নার গ্যাসের মতো জ্বালানির সুষ্ঠু জোগান রয়েছে। নিজেদের বিক্রির হিসেব পেশ করে দাবি করল হিন্দুস্থান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড

জ্বালানির সুষ্ঠু জোগান রয়েছে, দাবি এইচপির
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে পেট্রল, ডিজেল বা রান্নার গ্যাসের মতো জ্বালানির সুষ্ঠু জোগান রয়েছে। নিজেদের বিক্রির হিসেব পেশ করে দাবি করল হিন্দুস্থান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড। তারা জানিয়েছে, চলতি এপ্রিলের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত দেশে তারা ২ লক্ষ ২৭ হাজার কিলো লিটারের বেশি পেট্রল ও ৪ লক্ষ ৫ হাজার কিলো লিটারের বেশি ডিজেল বিক্রি করেছে। কোথাও যাতে জ্বালানির সংকট তৈরি না-হয়, তার জন্য ৪০ হাজার ২১৫টি ট্যাঙ্কার ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ওই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি ওই সময়ের মধ্যে ৭৫ লক্ষ ১৮ হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দিয়েছে। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজারের বেশি পাঁচ কেজির সিলিন্ডার (ফ্রি ট্রেড) খোলা বাজারে জোগান দেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ