Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একটি দেশলাই কাঠিতে ৩৪ বিপ্লবীর মুখ, মাইক্রো আর্টে তাক লাগালেন হাওড়ার প্রণব

মাত্র চার সেন্টিমিটার লম্বা দেশলাই কাঠি। তাতে ফুটিয়ে তোলা হয়েছে বাঘাযতীন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, নেতাজি, বিনয়-বাদল-দীনেশ সহ ৩৪ স্বাধীনতা সংগ্রামীর মুখ।

একটি দেশলাই কাঠিতে ৩৪ বিপ্লবীর মুখ, মাইক্রো আর্টে তাক লাগালেন হাওড়ার প্রণব
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মাত্র চার সেন্টিমিটার লম্বা দেশলাই কাঠি। তাতে ফুটিয়ে তোলা হয়েছে বাঘাযতীন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, নেতাজি, বিনয়-বাদল-দীনেশ সহ ৩৪ স্বাধীনতা সংগ্রামীর মুখ। স্বাধীনতা দিবসের আগে এই মাইক্রো আর্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন হাওড়ার প্রণব নন্দী।

Advertisement

দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোলের বাসিন্দা প্রণববাবু। তিন বছর বয়স থেকে ছবি আঁকা শুরু করেন। প্রথাগত তালিম ছাড়াই ছবি আঁকতেন। এখন সেটাই নেশা ও পেশা। বর্তমানে পুরোদস্তুর চিত্রশিল্পী। তবে মাইক্রো আর্টের কাজও করেন। এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিপ্লবীদের সম্মান জানাতে নতুন কিছু করার কথা ভাবেন। মাথায় আসে দেশলাই কাঠির কথা। তার উপর স্বাধীনতা সংগ্রামীদের মুখ ফুটিয়ে তুলবেন বলে ঠিক করলেন। ছোট দেশলাই কাঠিতে ৩৪ বিপ্লবীর মুখাবয়ব এঁকেছেন। তাতে চেনা বিপ্লবী ছাড়াও রয়েছেন, দেবপ্রসাদ গুপ্ত, মতি মল্লিক, অনাথবন্ধু পাঁজা, জীবন ঘোষালের মতো ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে যাওয়া স্বাধীনতা সংগ্রামীর ছবি। দেশলাই কাঠির উপর আঠার প্রলেপ দিয়ে জাতীয় পতাকার রংগুলি ব্যবহার করেছেন। রয়েছে চারটি অশোক চক্র। প্রণববাবু বলেন, ‘এই কাজ সম্পূর্ণ করতে চারদিন সময় লেগেছে। মাইক্রোস্কোপিক গ্লাস ছাড়াই কাজ করেছি, খালি চোখে।’
মাইক্রো আর্ট এই প্রথম অবশ্য নয়। এর আগে সুজি, পোস্তর দানা, মসুর ডালের উপর তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম লিখেছিলেন। 
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিল সেই আর্ট ওয়ার্ক। প্রণববাবু স্বয়ং নিজের কাছে রেখে দিয়েছিলেন মসুর ডালের দানা। পাশাপাশি সর্ষের দানার উপর পৃথিবীর মানচিত্র এঁকেও তাক লাগিয়েছিলেন প্রণব। তিনি বলেন, ‘মাইক্রো আর্টে চোখের ওপর ভীষণ চাপ পড়ে। চোখের পাওয়ার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তা বন্ধ রেখেছিলাম। আগামী দিনে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আরও কাজ করতে চাই।’ - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ