Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার যুবকের

মহরমের দিন চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তাঁর বয়স ২৫ বছর। হাওড়া শিবপুরের বাসিন্দা।

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার যুবকের
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহরমের দিন চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তাঁর বয়স ২৫ বছর। হাওড়া শিবপুরের বাসিন্দা। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে লঞ্চে ওঠেন তিনি। কলকাতার চাঁদপাল ঘাট পর্যন্ত আসার পথে মাঝগঙ্গায় ঝাঁপ দেন। রবিবার বিকেলে এই দৃশ্য দেখে লঞ্চ থেকে কয়েকজন যাত্রী চিৎকার করে ওঠেন। এরপর অন্যান্য কর্মীরা যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। প্রাথমিকভাবে পুলিস জেনেছে, বান্ধবীর সঙ্গে সম্প্রতি ওই যুবকের বিচ্ছেদ হয়। তার জেরেই এই ঘটনা। অন্যদিকে, নাদিয়াল থানা এলাকায় গঙ্গায় ডুবে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। মৃতের নাম সুদীপ সরকার (৫৬)। রিভার সাইড রোডের বাসিন্দা তিনি। এদিন দুপুরে পৌনে ১টা নাগাদ ঘটনাটি ঘটে। ছুটির দিনে গঙ্গায় স্নান করার ইচ্ছা নিয়ে জোড়ামন্দির ঘাটে যান সুদীপ। কিন্তু স্নান করার সময়আচমকাই ডুবে যান তিনি। আর্তনাদ শুরু করলে স্থানীয়রা তাঁকে দেখতে পান। তাঁরা বাঁচানোর চেষ্টাও করেন। কিন্তু, উদ্ধারের আগেই তলিয়ে যান প্রৌঢ়। পরে তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ