Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে চালু হাওড়ার ট্রেন

নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রেল বোর্ড আগামীকাল, শনিবার থেকে হাওড়া থেকে মশাগ্রাম হয়ে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চালু করতে চলেছে।

কাল পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে চালু হাওড়ার ট্রেন
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রেল বোর্ড আগামীকাল, শনিবার থেকে হাওড়া থেকে মশাগ্রাম হয়ে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চালু করতে চলেছে। এই মর্মে বৃহস্পতিবার রাতে রেল বোর্ড নির্দেশিকা জারি করেছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে এ ব্যাপারে জানান, ২৮ জুন বেলা ১১টা ১৫মিনিটে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছিতে ওই ট্রেনের উদ্বোধন করবেন। ওইদিন ইন্দাস, সোনামুখী, ওন্দা, বাঁকুড়া সহ বিভিন্ন স্টেশনে বিজেপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে হাজির থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রস্তাবিত টাইম টেবিল জানিয়ে রেল একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। মেমু ট্রেনটি ভোর ৪টেয় পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে। আদ্রা, বাঁকুড়া, মশাগ্রাম হয়ে বেলা ১১টা ৪০মিনিটে হাওড়ায় পৌঁছবে। বিকেল ৪টে ১৫মিনিটে হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশে ছাড়বে। রাত ১১টা ৫৫মিনিটে পুরুলিয়া পৌঁছবে।

Advertisement

সাংসদ বলেন, আমি বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম সরাসরি রেল চালুর জন্য দীর্ঘদিন ধরে রেলমন্ত্রকে দরবার করে আসছি। অবশেষে সেই স্বপ্ন সফল হতে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ