Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ছোট জায়ের হাতে খুন বড়, চাঞ্চল্য হাওড়ার শ্যামপুরে

পারিবারিক অশান্তির জেরে বড় জা’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট জায়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার দক্ষিণ দেউলি এলাকায়।

ছোট জায়ের হাতে খুন বড়, চাঞ্চল্য হাওড়ার শ্যামপুরে
  • ১৯ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

হাওড়া, ১৯ এপ্রিল: পারিবারিক অশান্তির জেরে বড় জা’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট জায়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার দক্ষিণ দেউলি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সঞ্জু দলুই (৪২)। এই ঘটনায় পুলিস অভিযুক্ত আরতি দলুইকে গ্রেপ্তার করেছে। 

Advertisement

স্থানীয় সূত্রে পুলিস জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে দুই জায়ের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। শনিবার দুপুরে তা চরমে পৌঁছয়। অভিযোগ, এদিন ঝগড়া চলাকালীন সঞ্জুকে একটি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন আরতি দলুই। ঘটনাস্থলেই সঞ্জুর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আরতি দলুইকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ