Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কেমন যাবে আজকের দিন? জানুন রাশিফল

কেমন যাবে আজকের দিন? জানুন রাশিফল
  • ২৮ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: যে কোনও কর্মে কমবেশি বাধা থাকবে। চলাফেরায় বিশেষ সাবধান হন, পতনের যোগ আছে। আর্থিক উন্নতির পথে বাধা।

Advertisement

বৃষ: কাজকর্মে অগ্রগতি। নতুন কারবার স্থাপনের প্রচেষ্টায় সফলতা। বৃত্তিমূলক শিক্ষায় অগ্রগতি।

মিথুন: গৃহে শুভ কাজের প্রস্তুতিতে ব্যস্ততা ।  সৃজনশীল কর্মে সাফল্য। মানসিক অস্থিরতা বাড়বে।

কর্কট: তুচ্ছ কারণেও রাগ বৃদ্ধি হবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো না। বিদ্যা ও পারিবারিক ক্ষেত্রে বাধা।

সিংহ: কর্মক্ষেত্রে ঝামেলা-ঝঞ্ঝাটে পড়তে পারেন। পুরনো রোগের বৃদ্ধিতে দেহকষ্ট। উচ্চ মহলের সঙ্গে যোগাযোগের অভাব।

কন্যা: সন্তানের ভবিষ্যৎ কেন্দ্রিক চিন্তাভাবনা বাড়বে। কাজকর্মে উন্নতি। অর্থভাগ্য শুভ।

তুলা: কাজকর্ম, ব্যবসায় চাপ থাকবে। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ। শরীর-স্বাস্থ্য বিকেল থেকে ভোগাতে পারে।

বৃশ্চিক: কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্য । ইঞ্জিনিয়ার, চিকিৎসকদের কর্মে উন্নতি ও সুনাম।

ধনু: গৃহ পরিবেশে হঠাৎ চাপ সৃষ্টি হওয়ায় মানসিক চঞ্চলতা। আইনবিদ ও ডাক্তারদের কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধি।

মকর: যে কোনও কর্মে সমস্যা আসতে পারে । বুদ্ধি ও মিষ্টি ব্যবহারে শত্রুদের মোকাবিলা করুন। আর্থিক উন্নতির পথে বাধা।

কুম্ভ:কর্মে শুভ। পেশা ও ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আসবে । রাগ দমন করুন। দেহে আঘাত লাগতে পারে।

মীন: ব্যবসায় কেনা বেচা বৃদ্ধি সঙ্গে লাভ বৃদ্ধি পাবে। পারিবারিক  ক্ষেত্রটি অশান্ত থাকবে।  মানসিক চিন্তা ও ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ