নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাধ্যতামূলক কর্মী পিএফের (ইপিএফ) নতুন বেতন সীমা চালুর পর সংস্থা পিছু কত কর্মী এর আওতায় আসছেন? এবার রাজ্যভিত্তিক এই পরিসংখ্যান খুঁজবে কেন্দ্রীয় সরকার। গত ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বাধ্যতামূলক ইপিএফের নতুন বেতনসীমা চালু করেছে মোদি সরকার। মাসে সর্বোচ্চ ১৫ হাজার থেকে বাড়িয়ে সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। এর অর্থ, এখন থেকে ইপিএফওর আওতাভুক্ত দেশের বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন প্রাপ্ত কর্মচারীরা বাধ্যতামূলকভাবে এই সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় থাকবেন।



