কায়রো: একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরবের রাজধানী রিয়াধ। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১ জন। জখম আরও অনেকে। এই হামলার দায় নিয়েছে ইয়েমেনের হুথিরা। সৌদির নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের লড়াই চলছে। বৃহস্পতিবার হুথিরা একইভাবে হামলার চেষ্টা করেছিল। কিন্তু, তাদের ছোড়া দু’টি মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে সেটির ধ্বংসস্তূপ পড়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিবিদ দূতাবাসেই থাকতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, বিমানবন্দরে আসার আগে যাত্রীদের উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। সেদেশে বাসরত ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। প্রত্যেকতে ঘরে থাকতে বলা হয়েছে।



