Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসার গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগে তোলপাড়, থানা ঘেরাও

চিকিৎসার গাফিলতির জেরে এক মৃত্যু এক গৃহবধূর হয। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার নিতুড়িয়ায়। মৃতার নাম রীতা বাউরি (২৭)। তিনি নিতুড়িয়ার মদনডি গ্রামের বাসিন্দা।

চিকিৎসার গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগে তোলপাড়, থানা ঘেরাও
  • ১০ আগস্ট, ২০২৬ ১৫:৩৫
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: চিকিৎসার গাফিলতির জেরে এক মৃত্যু এক গৃহবধূর হয। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার নিতুড়িয়ায়। মৃতার নাম রীতা বাউরি (২৭)। তিনি নিতুড়িয়ার মদনডি গ্রামের বাসিন্দা। ঘটনার প্রতিবাদে মৃতার আত্মীয়-পরিজন ও গ্রামবাসীরা নিতুড়িয়া থানায় বিক্ষোভ দেখান। অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান তাঁরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গর্ভনিরোধক অপারেশনের জন্য শনিবার নিতুড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন রীতা বাউরি। অপারেশনের পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় বলে পরিবারের অভিযোগ। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। পরে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।

রীতার মৃত্যুর খবর মদনডি গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তাঁরা নিতুড়িয়া থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরিবারের অভিযোগ, অপারেশনের পর থেকেই রীতার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা পাওয়া গেলে এই পরিণতি হয়তো এড়ানো সম্ভব হত। তবে গোটা ঘটনা নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। চিকিৎসায় সত্যিই কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্ত সাপেক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ