দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে গৃহবধূকে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। অভিযুক্ত আনোয়ার হোসেন সর্দার পলাতক। পুলিস তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।



