Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল যুবকের।

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল যুবকের। মহিলাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে যুবক তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করেন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ জানান মহিলা।  তদন্তে নেমে হিঙ্গলগঞ্জ থানার পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানায় ধৃত যুবকের নাম সুজয় মণ্ডল, বাড়ি হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। সুজয় পোস্ট অফিসে চাকরি করেন। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এদিন হিঙ্গলগঞ্জ থানার পুলিসের তরফ থেকে ওই গৃহবধূর মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়। পুলিস ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু 

Advertisement

করেছে। অভিযুক্তের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ