Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার আমতা থানার গুজারপুরে।

আমতায় গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার আমতা থানার গুজারপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম স্বাতী চক্রবর্তী (২৪)। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিস মৃতার স্বামী প্রীতম চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিস। তাকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। বছর চারেক আগে আমতার খড়িয়পের বাসিন্দা স্বাতীর সঙ্গে গুজারপুরের বাসিন্দা মোবাইল দোকানের মালিক প্রীতম চক্রবর্তীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি হয়। বুধবার একপ্রস্থ ঝামেলার পর তাঁর ঘর থেকেই স্বাতীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। আমতা থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জামাইয়ের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস প্রীতমকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ