কোচবিহার জেলার নিশিগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা। এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। অপর এক অভিযুক্ত এখনও পলাতক। রবিবার নিশিগঞ্জ পুলিস ফাঁড়িতে নির্যাতিতা গৃহবধূ ধর্ষণের অভিযোগ দায়ের করে। তার পরই তৎপরতার সঙ্গে পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে। গৃহবধূর দাবি, তাঁর স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। গত ১৫ মার্চ হোলির দিন অভিযুক্ত চার যুবক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। সম্প্রতি স্বামী বাড়ি ফেরায় ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন।



