ফের শহরে ভেঙে পড়ল পুরনো বাড়ি। আজ, রবিবার দুপুরে গিরিশ পার্ক থানা এলাকায় ১১৯ নং মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়েছে একটি পুরনো বাড়ি। যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাস্তার দিকে থাকা বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে খবর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়িটি বিপজ্জনক ছিল এবং এটির মেরামতির কাজ চলছিল। ঘটনাস্থলে উপস্থিত দমকল এবং গিরিশ পার্ক থানার পুলিস।



