নয়াদিল্লি: লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি। বুধবার বিকেলে উত্তর-পশ্চিম দিল্লির রোহিণী এলাকার এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় বেশ কয়েকজন আটকে থাকতে পারে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোর কদমে চলছে উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তে অনুমান, সেক্টর ১৬ অঞ্চলের ওই বাড়িটির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ভেঙে পড়া কংক্রিট স্ল্যাবের নীচে জীবিতদের খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।



