Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উত্তপ্ত পশ্চিম এশিয়া, সাড়ে ৪ হাজার উড়ান বাতিল ভারতীয় সংস্থাগুলির

ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। বারবার আকাশসীমা বন্ধ করেছে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলি

উত্তপ্ত পশ্চিম এশিয়া, সাড়ে ৪ হাজার উড়ান বাতিল ভারতীয় সংস্থাগুলির
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। বারবার আকাশসীমা বন্ধ করেছে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলি। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান সংস্থাগুলি প্রায় সাড়ে ৪ হাজার উড়ান বাতিল করেছে। বিদেশি বিমানের ক্ষেত্রে সংখ্যাটা দেড় হাজারের কাছাকাছি। সোমবার রাজ্যসভায় এই তথ্য দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু। এদিন প্রশ্নোত্তর পর্বে অতিরিক্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ থাকায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৩৩৫টি উড়ান বাতিল করেছে ভারতীয় সংস্থাগুলি। বিদেশি সংস্থাগুলি ১ হাজার ১৮৭টি উড়ান বাতিল করেছে।’ মন্ত্রী আরও জানান, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ডিজিসিএ ও মন্ত্রক। নাইডুর কথায়, ‘আমরা পরিষেবা চালু রাখার চেষ্টা করেছি। এই পরিস্থিতিতেও প্রায় ২ লক্ষ ১৯ হাজার ৭৮০ জন যাত্রী যাতায়াত করেছেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ