Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধান নির্বাচনের পর উত্তপ্ত এলাকা তৃণমূলের ৮ কর্মীর বাড়ি ভাঙচুর

গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এমনকি, বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ

প্রধান নির্বাচনের পর উত্তপ্ত এলাকা তৃণমূলের ৮ কর্মীর বাড়ি ভাঙচুর
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এমনকি, বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতে মোট ২৬টি আসন রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল তার মধ্যে ২৩টি আসনে জয়লাভ করেছিল। এছাড়াও একজন বিজেপির ও দু’জন নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন। সেই সময় এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হন তৃণমূলের কাকলি দাস নায়েক। এক মাস আগে তাঁর মৃত্যু হওয়ায় প্রধানের পদটি শূন্য হয়ে যায়। যে কারণে এখন পঞ্চায়েতের সব কাজকর্ম ব্যাহত হচ্ছিল। তাই ফের প্রধান নির্বাচনের জন্য সোমবার ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। এদিন ১৫টি ভোট পেয়ে নতুন প্রধান হয়েছেন তৃণমূলের বর্ণালী ভুঁইয়া। এই ভোটাভুটির পরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে জি-প্লট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা শেখ নুর ইসলাম বলেন, ‘তৃণমূলের আটজন কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি, বাড়ির ভিতরে ঢুকে আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে। বিজেপির কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখন তৃণমূলের কর্মীরা বাড়ি ফিরতে পারছেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
অন্যদিকে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা প্রদীপকুমার দাস বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি হিংসার রাজনীতি করে না। পুলিশ ঘটনার তদন্ত করলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ