Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৯ আবাসিককে নিয়ে চট্টা সুবিদ আলি স্কুলে হস্টেলের উদ্বোধন

চট্টা সুবিদ আলি ইন্সস্টিটিউট (উচ্চ মাধ্যমিক)-এর আবাসিক হস্টেল তৈরি হয়ে দেড় বছরের বেশি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ২৯ জন আবাসিক পড়ুয়াকে নিয়ে সম্প্রতি সেই হস্টেলের উদ্বোধন হয়েছে।

২৯ আবাসিককে নিয়ে চট্টা সুবিদ আলি স্কুলে হস্টেলের উদ্বোধন
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: চট্টা সুবিদ আলি ইন্সস্টিটিউট (উচ্চ মাধ্যমিক)-এর আবাসিক হস্টেল তৈরি হয়ে দেড় বছরের বেশি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ২৯ জন আবাসিক পড়ুয়াকে নিয়ে সম্প্রতি সেই হস্টেলের উদ্বোধন হয়েছে। উদ্বোধনের আগে পরিবহণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, ঠাকুরপুকুর মহেশতলার বিডিও সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি স্নিগ্ধা মণ্ডল, সহ সভাপতি বিপ্লব মণ্ডল সহ অন্য আধিকারিকরা হস্টেলটি ঘুরে দেখেন। স্কুলের টিচার ইনচার্জ প্রদীপ মণ্ডল আগত অতিথিদের অভ্যর্থনা জানান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে হস্টেলে ভর্তির জন্য পড়ুয়ারা আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত বিধায়ক, ব্লক প্রশাসন, স্কুলের শিক্ষক থেকে অভিভাবকদের সকলে সহযোগিতা করেছেন। তার ফলেই প্রথম ধাপে ২৯ জন আবাসিক পড়ুয়াকে এদিন এর সূচনা হল। এখানে ৫০টি আসন রয়েছে। আশা করি আগামী দিনে বাকি ২১টি আসনও পূর্ণ হবে। 

Advertisement

মন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, এই স্কুলের একটি গৌরবময় ইতিহাস আছে। আগামী দিনে এর কোনও সাহায্যের প্রয়োজন হলে তিনি পাশে থাকবেন। এদিকে, এই হস্টেল, বিদ্যালয়ের চারপাশে কোনও পাঁচিল নেই। সন্ধ্যার পর বহিরাগতরা ঢুকে পড়েন। বিডিও এই প্রসঙ্গ তুলে বলেন, পাঁচিল যাতে হয়, সেদিকটা তিনি নিশ্চয়ই দেখবেন। তিনি বলেন, হস্টেল চালুর পর পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য যতদিন পাঁচিল না হচ্ছে, ততদিন সন্ধ্যার পর পুলিসি টহল যাতে হয়, সে ব্যাপারটা প্রশাসন দেখবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ